বান্দরবানে দুর্লভ লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার (২ মে) রাত পৌনে ৯টার দিকে জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দুরে রোয়াংছড়ি উপজেলার হানসামা পাহাড়ে বানরটিকে অবমুক্ত করা হয়। এর আগে একই দিন দুপুরে বন বিভাগের একটি টহল দল জেলা শহরতলী রাজার গোদারপাড় পাড়া থেকে লজ্জাবতী বানরটি (Bengal Slow Loris) উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের টহল দলের প্রধান ফরেস্টার মো. রাফি-উদ-দৌলা। তিনি বণিক বার্তাকে বলেন, শুক্রবার বিশ্বস্ত সুত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে রাজার গোদারপাড় পাড়া থেকে একটি দুর্লভ লজ্জাবতী বানর সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের দিকনির্দেশনায় রাত পৌনে ৯টার দিকে রোয়াংছড়ি উপজেলার হানসামা পাহাগের বনাঞ্চলে নিশাচর লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন বলে তিনি জানান।