বরিশালে ৪২ কোটি টাকার গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু

গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের অধীনে বরিশালের ১০টি উপজেলায় মোট ৪০টি কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ করা হবে। অর্থাৎ প্রতিটি উপজেলায় ৪টি করে ল্যাট্রিন স্থাপন করা হবে। এ খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা।

বরিশালের গ্রামীণ এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে ৪২ কোটি টাকা ব্যয়ে বড় পরিসরের প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। প্রকল্পের আওতায় কমিউনিটি ল্যাট্রিন নির্মাণের পাশাপাশি হতদরিদ্র পরিবারের জন্য স্বল্পমূল্যের টুইন-পিট ল্যাট্রিন স্থাপন করা হবে। চলতি মাসে কাজ শুরু হয়েছে, যা ২০২৮ সালের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বরিশালের গ্রামীণ এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে বড় আকারের প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)-এর অধীনে দুটি পৃথক প্রকল্পের মাধ্যমে জেলার শতভাগ স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি টাকা।

প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় টুইন-পিট ল্যাট্রিন নির্মাণ করা হবে, যার প্রতিটির নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার টাকা। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে কমিউনিটি টয়লেট নির্মাণ করা হবে। প্রতিটি কমিউনিটি টয়লেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ লাখ টাকা।

গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের অধীনে বরিশালের ১০টি উপজেলায় মোট ৪০টি কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ করা হবে। অর্থাৎ প্রতিটি উপজেলায় ৪টি করে ল্যাট্রিন স্থাপন করা হবে। এ খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা।

অন্যদিকে, জেলার ৮টি উপজেলায় দরিদ্র পরিবারের জন্য ৬ হাজারটি স্বল্পমূল্যের ল্যাট্রিন নির্মাণ করা হবে। প্রতিটির নির্মাণ ব্যয় ৬৪ হাজার টাকা হিসেবে এ খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ টাকা।

ডিপিএইচই সূত্রে জানা গেছে, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নের মাধ্যমে হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। চলতি মাসে শুরু হওয়া এই প্রকল্প ২০২৮ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তথ্য-শিক্ষা-যোগাযোগ (আইইসি) উপকরণ তৈরি এবং প্রশিক্ষণ কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান তরফদার জানান, গ্রামীণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এটি বাস্তবায়ন করা হবে।

আরও