চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়ে ৩৯ দশমিক ২ ডিগ্রি, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ

বৃহস্পতিবার (৮ মে) চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বেলা ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ।

চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবারো এ জেলায় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চলতি মৌসুমে এক থেকে ৩টি মৃদু ও মাঝারি এবং এক থেকে ২টি তীব্র তাপদাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে। সে ক্ষেত্রে ১ বা ২টি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকতে পারে।

বৃহস্পতিবার (৮ মে) চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বেলা ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ মার্চ, ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বুধবার (৭ মে) মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ জেলার ওপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। এতে প্রাণী ও প্রকৃতিতে নেমে এসেছে চরম অস্বস্তি। চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে বলে তিনি জানান।

আরও