সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্রদল

অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ মে) তিনটায় শুরু করে অবরোধ এখনো চলছে। অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বাধ্য হয়ে শাহবাগ অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। বণিক বার্তাকে তিনি বলেন, এতগুলো দিন পার হয়ে গেল। আমার ভাই সাম্য হত্যার বিচার নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখলাম না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেন গায়েই লাগছে না। শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছিলাম। ভাই হত্যার বিচার না পেয়ে আজ তাই বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছি। বিচার না নিয়ে ঘরে ফিরব না কেউ।

আরও