ফরিদপুরে বাসচাপায় স্বাস্থ্য পরিদর্শক নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. জাকির হোসেন (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল রাতে উপজেলার পুখুরিয়া সদরপুর আঞ্চলিক সড়কের জাহানপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহসিন ফকির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার মানিকদহ ইউনিয়নের নিজ বাড়ি থেকে ইজিবাইকে চড়ে জানপুর বাসস্ট্যান্ডে আসছিলেন জাকির হোসেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি বাস ইজিবাইকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি আঞ্চলিক সড়কের, তাই ভাঙ্গা থানা বিষয়টি তদন্ত করবে।

আরও