এসএসসির পুনঃনিরীক্ষণ ফল

ব‌রিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৬ জন

এসএসসির পুনঃনিরীক্ষণের ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর ২৭৬ জনের গ্রেড প‌রিবর্তন হয়েছে। যেখানে ফেল থেকে পাস করেছে ২৬ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ বেড়েছে ২৬টি।

এসএসসির পুনঃনিরীক্ষণের ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর ২৭৬ জনের গ্রেড প‌রিবর্তন হয়েছে। যেখানে ফেল থেকে পাস করেছে ২৬ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ বেড়েছে ২৬টি।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ব‌রিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তি‌নি জানান, এ বছর ১৩ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩৮ হাজার ৪৩৭টি আবেদন করেছিলো।

বরিশাল শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, এবার বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১ হাজার ৫০২টি স্কুল থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী ছিলো। এরমধ্যে ১৯৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮২ হাজার ৯৩১ জন। পাশ করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

সেই হিসেবে ব‌রিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ।

আরও