চামড়া শিল্প রক্ষার্থে অন্তর্বর্তী সরকার যা করেছে, তা আর কেউ করেনি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাজার ব্যবস্থাপনা সম্পসারণ করেছি। আমরা যে পদক্ষেপ নিয়েছি বহির্বিশ্বে চামড়া শিল্পের চাহিদা তৈরি হবে। চামড়ার নৈরাজ্য নিয়ে এখনো সরকারের ওপর দায় চাপিয়ে দেয়া হচ্ছে। আমরা বলতে চাই, চামড়া শিল্প রক্ষার্থে সরকার যত কর্মকাণ্ড করেছে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার করেনি। সবার সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে যেতে পারব।’

চামড়া শিল্প রক্ষার্থে অন্তর্বর্তী সরকার যত কর্মকাণ্ড করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার করেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ সোমবার (৯ জুন) দুপুরে যশোরের রাজারহাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ১৫ বছরে চামড়া শিল্পের অধঃপতন, নৈরাজ্য সিন্ডিকেট গড়ে উঠেছে, এত দ্রুত ভাঙা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা চামড়া শিল্পে সবার আগে এতিমখানা, মাদ্রাসার স্বার্থ রক্ষার কাজ করছি। আমরা কাজ করছি দেশের চামড়া শিল্পের স্বার্থ, দেশের চামড়া শিল্পের ভবিষ্যত নিয়ে। চামড়া শিল্পের যে অধঃপতন ঘটেছে গত ১৫ বছরে, নৈরাজ্য সিন্ডিকেট ভেঙে দেয়ার জন্য সারা দেশে আমি ব্যক্তিগতভাবে ঘুরে বেড়াচ্ছি। সবকিছু পর্যবেক্ষণ করছি, এছাড়া কন্ট্রোল টিমও কাজ করছে।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘চামড়ার মূল্য সঠিক ও বৃদ্ধি করার লক্ষ্যে সাড়ে সাত লাখ মণ লবণ বিতরণ করা হয়েছে। লবণ দিয়ে সরকার চামড়ার মূল্যবৃদ্ধিতে সহায়ক ভূমিকার কাজ করেছে। অনেক মাদ্রাসা আছে, লবণ ছাড়া চামড়া দিয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করে না। অনেক মৌসুমি ব্যবসায়ীর চামড়া সম্পর্কে ধারণা না থাকাতে নষ্ট করেছে, ফলে তারা কাঙ্ক্ষিত দাম পায়নি। ট্যানারি মালিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের প্রণোদনার ২২০ কোটির টাকা ঈদের আগে ছাড় করেছে সরকার।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাজার ব্যবস্থাপনা সম্পসারণ করেছি। আমরা যে পদক্ষেপ নিয়েছি বহির্বিশ্বে চামড়া শিল্পের চাহিদা তৈরি হবে। চামড়ার নৈরাজ্য নিয়ে এখনো সরকারের ওপর দায় চাপিয়ে দেয়া হচ্ছে। আমরা বলতে চাই, চামড়া শিল্প রক্ষার্থে সরকার যত কর্মকাণ্ড করেছে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার করেনি। সবার সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে যেতে পারব।’

এ সময় জেলা প্রশাসক আজাহার ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চামড়ার হাট পরিদর্শন শেষে বাণিজ্য ‍উপদেষ্টা যশোর সদরের বারিনগরে ইউএসডিএর অর্থায়নে স্থাপিত সবজির হিমাগার পরিদর্শন করেন।

আরও