মাদ্রাসা শিক্ষকদের বকেয়া দুই মাসের বেতন জুলাইয়ে পরিশোধের ব্যবস্থা নেয়া হবে: সংসদে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, মে ও জুন মাসে মাদ্রাসা শিক্ষকরা বেতন পাননি। বিগত সরকার এনটিআরসিএ পরীক্ষার মাধ্যমে ১৭ হাজার শিক্ষক মাদ্রাসায় নিয়োগ দিলেও তাদের বেতন বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করেনি।

মাদ্রাসা শিক্ষকদের মে ও জুন মাসের বকেয়া বেতন আসন্ন জুলাই মাসে পরিশোধের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ রোববার জাতীয় সংসদে তিনি বলেন, মে ও জুন মাসে মাদ্রাসা শিক্ষকরা বেতন পাননি। বিগত সরকার এনটিআরসিএ পরীক্ষার মাধ্যমে ১৭ হাজার শিক্ষক মাদ্রাসায় নিয়োগ দিলেও তাদের বেতন বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করেনি।

শিক্ষামন্ত্রী জানান, এসব শিক্ষকের বেতন পরিশোধে প্রতি মাসে প্রায় ৫০১ কোটি টাকা প্রয়োজন। পরিস্থিতি মোকাবেলায় অর্থ মন্ত্রণালয় দ্রুত ১০০ কোটি টাকার ব্যবস্থা করেছে।

তিনি আরো বলেন, বাকি অর্থ জুলাই মাসে ছাড়ের বিষয়ে অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এর ফলে মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা সম্ভব হবে।

আরও