চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষ অনুষ্ঠানের প্রস্তুতিতে হামলা

আজ রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতির সময়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠানের মঞ্চে ভাংচুর ও ব্যানার ছিঁড়ে ফেলে হামলাকারীরা। এদিকে এই হামলা চেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটে।

সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের একটি দল এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেয়। একপর্যায়ে তারা ডেকোরেশনের কাপড় ও মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে। মঞ্চ ভেঙে ফেলার চেষ্টা করে। আমাদের সহকর্মীরা পাশেই দাঁড়িয়ে ছিল। হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন। আগামীকাল অনুষ্ঠান করার পরিস্থিতি না থাকায় সেটা বাতিল করা হয়েছে।

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তারা দাবি করেছে, নববর্ষের অনুষ্ঠানটি ফ্যাসিস্টের দোসররা আয়োজন করছে। তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও