বাউফল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অপসারণ দাবি

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সভা-সমাবেশে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অশালীন বক্তব্যের অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সভা-সমাবেশে ঔদ্ধত্যপূর্ণ আচরণ অশালীন বক্তব্যের অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে পৌর শহরের বাংলাবাজারে সাবেক নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ থেকে আবদুল মোতালেব হাওলাদারকে অপসারণ দাবি করে  লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ফরিদ উদ্দিন।

সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামসুল আলম মিয়া, সহসভাপতি ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক ইব্রাহিম ফারুক, গোলাম কিবরিয়া পান্নু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কামাল বিশ্বাস, মো. শাহিন হাওলাদার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এনায়েত খান সানা, উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিনে প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।

এর আগে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ কার্যালয় জনতা  ভবনে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ১০টায় জনতা ভবনে দুই পক্ষ সংবাদ সম্মেলন ডাকায় সিদ্ধান্ত নেয় প্রশাসন।

আরও