সড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। গতকাল দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ সময় ব্যানার-ফেস্টুন হাতে কয়েকশ নেতাকর্মী বিএনপি মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলামের মনোনয়ন বাতিল করে আব্দুল খালেককে মনোনয়ন দেয়ার দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামকে মনোনয়ন দিয়েছে দলটি। একই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেকও মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়ন পুনর্বিবেচনা না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন তারা।

আরও