খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশনা

‘খালেদা জিয়ার জানাজা ও দাফন না হওয়া পর্যন্ত গণভোটের সমস্ত রকম প্রচার বন্ধ থাকবে।‘

বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার প্রতি সম্মান জানিয়ে দেশব্যাপী চলমান গণভোটের সব ধরনের প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার প্রতি সম্মান জানিয়ে দেশব্যাপী চলমান গণভোটের সব ধরনের প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার জানাজা ও দাফন না হওয়া পর্যন্ত গণভোটের সমস্ত রকম প্রচার বন্ধ থাকবে।‘

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট উপলক্ষে সারা দেশে প্রচারমূলক কাজ করছে সরকার।

বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে এসব প্রচারমূলক কাজ আজ ও আগামীকাল স্থগিত থাকবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা আগামীকাল দেয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ।

আরও