ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিভিন্ন স্কুলে শতাধিক শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক, টিফিন বক্সসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে বিভিন্ন স্কুলে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিল্লাল ভূইয়া, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন চৌধুরী, সেলিম রাজা বক্সী, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকসহ অনেকে।