না ভোটে অবস্থান নেয়া দল রক্তের সঙ্গে বেঈমানী করছে: নৌপরিবহন উপদেষ্টা

সংবিধান সংস্কার প্রসঙ্গে নৌপরিবহন উপদেষ্টা বলেন, সংবিধান সরাসরি পরিবর্তন করা যাচ্ছে না বলেই আমরা জনগণের কাছে এসেছি। আপনারা যদি ‍‍‘হ্যাঁ‍‍’ ভোটকে বিজয়ী করতে পারেন, তবে ভবিষ্যতে পার্লামেন্টে গিয়ে কোনো জনপ্রতিনিধি চাইলেও সংস্কারের বাইরে কিছু করতে পারবে না

অন্তর্বতী সরকারের নৌপরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘দেশের ভবিষ্যত গড়তে ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে। যারা ক্ষমতার অপব্যবহার করতে চাইবেন তারাই না ভোটের দিকে যাবেন।’

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

কোন দল যদি না-ভোটে অবস্থান নেয় তারা রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেঈমানী করছে বলেও মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা। হ্যাঁ ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যত। এরকম সুযোগ সবসময় পাবেন না।’

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সংবিধান সরাসরি পরিবর্তন করা যাচ্ছে না বলেই আমরা জনগণের কাছে এসেছি। আপনারা যদি ‍‍‘হ্যাঁ‍‍’ ভোটকে বিজয়ী করতে পারেন, তবে ভবিষ্যতে পার্লামেন্টে গিয়ে কোনো জনপ্রতিনিধি চাইলেও সংস্কারের বাইরে কিছু করতে পারবে না।’

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও