রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক খেলনা তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি এবং পরে আরো দুটি ইউনিট যোগ দিয়েছে আগুণ নিয়ন্ত্রণে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।