৮ দিন ব্যাহত হতে পারে স্যাটেলাইট সেবা, সম্প্রচার বাধাগ্রস্তের শঙ্কা

টানা ৮ দিন ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১-এর সেবা। সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

টানা ৮ দিন ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১-এর সেবা। সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে। ফলে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১-এর ক্ষেত্রে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কিছু সময় সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন দেখা দিতে পারে।

বিজ্ঞ‌প্তি‌তে আরো বলা হয়, সম্ভাব্য সূচি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ থেকে ৯টা ৩৮ পর্যন্ত ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ থেকে ৯টা ৪১ পর্যন্ত ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪২ পর্যন্ত ১২ মিনিট এবং ২ ও ৩ অক্টোবর সকাল ৯টা ২৯ থেকে ৯টা ৪২ পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া ৪ অক্টোবর সকাল ৯টা ২৯ থেকে ৯টা ৪১ পর্যন্ত ১২ মিনিট, ৫ অক্টোবর সকাল ৯টা ২৯ থেকে ৯টা ৪০ পর্যন্ত ১১ মিনিট এবং ৬ অক্টোবর সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৩৮ পর্যন্ত ৮ মিনিট সাময়িক সম্প্রচার ব্যাঘাতের আশঙ্কা রয়েছে।

আরও