সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির শিশুকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর গ্রামের স্কুলছাত্রী গত ২০১৮ সালের ১০ মে বিকেলে বাড়ির পাশে একটি দোকানে বাদাম কিনতে যাচ্ছিলো। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি লাভলী বাবুর্চি মেয়েটিকে সিগারেট এনে দিতে বলে। তাতে ওই শিশু অসম্মতি জানালে লাভলু বাবুর্চি মেয়েটিকে হাত ধরে টেনে নিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনার সাত থেকে আটদিন পরে লাভলু বাবুর্চি আবারো ওই শিশুকে ধরে নিয়ে ধর্ষণ করে। 

পরে মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়লে এই ঘটনা জানাজানি হয়। পরে শিশুটির মা খাদিজা বেগম বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য সমাপ্তি শেষে অভিযোগ প্রমাণিত হলে বিচারক এই রায় প্রদান করেন।

আরও