ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বিজ্ঞানমনস্ক হতে হবে —বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, নিজের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বিজ্ঞানমনস্ক হতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, নিজের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বিজ্ঞানমনস্ক হতে হবে। উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে বিজ্ঞান ও গবেষণায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

গতকাল দুপুরে জয়পুরহাটের খঞ্জনপুরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সম্মেলনকক্ষে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

আরও