ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণের দিন ঘনিয়ে আসছে। আগামীকাল ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ভিপি, জিএস ও এজিএস পদপ্রার্থীরা নিজ নিজ হলে তালিকাভুক্ত কেন্দ্রেই ভোট দেবেন।
শিবির প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস প্রার্থী এস এম ফরহাদ ও ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী। তারা সবাই উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম কবি জসিমউদ্দীন হলের শিক্ষার্থী। তিনিও উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন।
বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের, স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন ও শিবির প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান বিজয় একাত্তর হলের শিক্ষার্থী। তারা সবাই সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন।
প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘ মোল্লার বসু জগন্নাথ হলের শিক্ষার্থী। তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন। বাগছাসের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার ওমর একুশে হলের শিক্ষার্থী। তিনি কার্জন হল কেন্দ্রে ভোট দেবেন।
এছাড়া স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী। তিনি ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট প্রদান করবেন।