লালমনিরহাটে সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন ১১ জন কারাবন্দি

লালমনিরহাট জেলা কারাগার হতে শনিবার বিকালে ৫টায় করোনা ভাইরাসের কারণে সাধারণ ক্ষমায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১১ জন কারাবন্দি মুক্তি পেয়েছেন। লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বিষয়টি নিশ্চিত করেন। ৩য় ধাপে এই কারাবন্দিরা মুক্তি পেল।

মুক্তিপ্রাপ্ত আসামিরা হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আবু রাশেদ রিমন (৩০), নুর আমিন ইসলাম (২৯), আব্দুর রহিম (৩২), সহিদুল ইসলাম (৩৩), রাজিউল হাসান রায়হান (২৮), লাবলু রহমান (৩০), হজরত আলী (৩৪), সহিদুল ইসলাম (২৯), রাহেদ আলী (২৯)।

লালমনিরহাট সদর উপজেলার মন্তাজ আলী (৩৪) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার মুমিনুল ইসলাম (২৩)।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলখানায় বন্দি কমাতে এই সাধারণ ক্ষমায় মুক্তি দিয়েছে কারা অধিদপ্তর। সরকারের নেওয়া সর্বোচ্চ একবছরের হাজতি ও সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়ার প্রস্তাবনার অংশ হিসেবে লালমনিরহাট জেলখানার ২০ জন বন্দির নাম সুপারিশ করা হয়েছিল।

এরমধ্যে পাটগ্রাম উপজেলার নয়জন, লালমনিরহাট সদর উপজেলার একজন ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার একজনকে সাধারণ ক্ষমা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে জেলা কারাগারে ধারণ ক্ষমতা ২০০ জন। কিন্তু সেখানে ৫২২ জন কারাবন্দি রয়েছেন।

আরও