গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে পুকুরের পানিতে ডুবে ইয়ানুর হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে বামন্দী পুলিশ ক্যাম্পপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইয়ানুর চরগোয়াল গ্রামের ভ্যানচালক জিয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে খেলার জন্য বাড়ির বাইরে বের হয় ইয়ানুর। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা মতি হাজীর পুকুরের পানিতে ইয়ানুরকে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয়রা ‘‌স্বাস্থ্য বাংলা’ ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও