চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

আজ রোববার (১৮ মে) দুপুরে জিইসির এম এম আলী রোডের শহীদ আব্দুল হালিম কলেজের পাশে বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৮ মে) দুপুরে জিইসির এম এম আলী রোডের শহীদ আব্দুল হালিম কলেজের পাশে বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের মিরসরাইয়ের নুর জাহানের ছেলে তৈয়ব (৪৫) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হুমায়ুনের ছেলে রবিউল (১৪)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণ জানা সম্ভব হয়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে তারপর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও