র‍্যাব ও এপিবিএনের হেডকোয়ার্টার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

শনিবার সকালে দুই বাহিনীর হেডকোয়ার্টার পরিদর্শনকালে উপদেষ্টা তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২২ মার্চ) সকালে দুই বাহিনীর হেডকোয়ার্টার পরিদর্শনকালে উপদেষ্টা তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি এ সময় দুই বাহিনী সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় বাহিনী দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেন উপদেষ্টা। এদিন ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট বা তল্লাশি চৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন তিনি।

আরও