অতিরিক্ত ওএমএস কর্মসূচি

দেশের ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু

অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি চলমান থাকবে।

ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে ১ হাজার ৮১টি কেন্দ্রে দৈনিক ১৪১৭ দশমিক ৫ মেট্রিক টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে) এবং ১১৭৫ মে. টন চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) ভর্তুকি মুল্যে বিক্রি করা হয়।

চালের বাজারে মূল্য স্থিতিশীল রেখে স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে আজ (২২ জানুয়ারি) থেকে ৪১৯টি উপজেলায় দৈনিক ১ মেট্রিক টন করে প্রতি চাল কেজি ৩০ টাকা দরে অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় বিক্রি করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগের ওএমএস (সাধারণ) কর্মসূচি যথানিয়মে চলমান রয়েছে। অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি চলমান থাকবে। ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে বর্তমানে সারা দেশের ১২ সিটি করপোরেশন, ৫২ জেলা সদর পৌরসভা, ১৫ শ্রমঘন উপজেলা এবং ৫ শ্রমঘন পৌরসভাসহ মোট ১ হাজার ৮১টি কেন্দ্রে দৈনিক ১৪১৭ দশমিক ৫ মেট্রিক টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে) এবং ১১৭৫ মে. টন চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) ভর্তুকি মুল্যে বিক্রি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকা সত্ত্বেও কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে সরু চালের বাজার দর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ সকল এলাকায় নিয়মিত বাজার মনিটরিং করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মাঝারি ও মোটা চালের বাজার দর স্থিতিশীল রয়েছে।

আরও