দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় সুমন (৩৫) নামের এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার স্থানীয় সময় বিকালে নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা গুলি চালিয়ে তাকে হত্যা করে। নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সুমন তিন বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন। তার দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

আরও