গণ অধিকার পরিষদের ১৭ দফা প্রস্তাব

আ.লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান করার দাবি

আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান করাসহ ১৭ দফা প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে দিয়েছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ।

আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান করাসহ ১৭ দফা প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে দিয়েছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ।

গতকাল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে দলের প্রস্তাব জমা দেয়। এ সময় সাংবাদিকের সামনেও প্রস্তাবগুলো তুলে ধরেন রাশেদ খান।

গণ অধিকার পরিষদের প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সংবিধানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সেই নির্বাচনকালীন সরকার গঠন করা। দলটি ‘জুলাই বিপ্লবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসর’দের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করার প্রস্তাবও দিয়েছে।

গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি নিয়েও তাদের পরামর্শ দিয়েছে। দলটি বর্তমান বিতর্কিত সার্চ কমিটির প্রক্রিয়া বাতিল করে রাজনৈতিক দল ও নাগরিকদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেছে।

দলটি জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে চার বছর করার পরামর্শ দিয়েছে। এছাড়া তারা বলেছে, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষে ১০০ ও নিম্নকক্ষে আসন ৩০০ নির্ধারণ করা, নিম্নকক্ষে সরাসরি ভোটে এবং উচ্চকক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটে সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারণ করা দরকার।

সংরক্ষিত আসন বাতিল করে সব আসনে সরাসরি নির্বাচন চেয়েছে গণ অধিকার পরিষদ। তারা ইভিএম ব্যবস্থা বাতিল করা এবং প্রবাসীদের ভোটাধিকার দেয়ার প্রস্তাব করেছে।

আরও