অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে সিন্ডিকেট করে দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেট ধ্বংস করে দেয়া হয়েছে। ফলে ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে। এখন সময় এসেছে মার্কেট সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তার সিন্ডিকেট গড়ে তোলা।’
গতকাল বিকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।