বিএনপি থেকে ফোন করে নির্বাচনী আসন ছাড়ার বিনিময়ে মন্ত্রিত্ব দিতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
রুমিন ফারহানা বলেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। তার ভালোবাসা, আশ্রয়ে ও সহযোগিতায় আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে ২৩ নভেম্বর আমার মনোনয়ন কেন দেয়া হয়নি- জানতে চেয়েছিলেন। আমার মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো।
তিনি আরো বলেন, এখন দল (বিএনপি) থেকে সকাল-বিকাল টেলিফোন করে। বলে আসুন মন্ত্রিত্ব দেব, আসনটি ছেড়ে দিন। আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরো কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না।
এ সময় রুমিন ফারহানাকে একটি হাঁস উপহার দেয়া হয়। ভোটের জন্য হাঁস প্রতীক চাইবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।