বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত

আকন্দ পরিবহনের একটি বাস থামিয়ে শামীম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আরএফএল কোম্পানির একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মো. শামীম জিলাদার (৩৫) নামের বাস হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার (১০ মে) সকাল সাড়ে ৯টায় শহরের গোদারপাড়া বাজার চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা জিলাদার পাড়ার বাসেদ জিলাদারের ছেলে।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানিয়েছেন, আকন্দ পরিবহনের একটি বাস থামিয়ে শামীম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আরএফএল কোম্পানির একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্বজনেরা শামীমের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন ।

আরও