হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম

তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো পরিস্থিতি না থাকায় ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে খেলতে নেমে বুকে ব্যথা অনুভব করায় তাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র।

জানা গেছে, এদিন সকালে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয় তাকে।

এ বিষয়ে মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম গণমাধ্যম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো পরিস্থিতি না থাকায় ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও