শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জুয়েল দোকান খোলার পর মাইনুল নেশার টাকার জন্য চাঁদা দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মাইনুল জুয়েলের বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক মাইনুলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।