ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেদখলকৃত খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে গতকাল চুন্টা ইউনিয়নের ফালপাড়া খাল দখলমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। এর আগে খালটি থেকে অবৈধ দখলদারদের সরে যাওয়ার নোটিস দেয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূইঁয়া জানান, ‘স্থানীয়দের দাবি ছিল, খালটি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার।