নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান ও মেডিকেল ক্যাম্প

দিনব্যাপী এই কর্মসূচীতে রয়েছে, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিক পরীক্ষা, রক্তচাপ পরিমাপসহ বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান।

নেত্রকোনায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ও নেত্রকোনা মেডিকেল কলেজের আয়োজনে শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সাইফুল হাসান নোমান, সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম, ডা. মাজারুল আমীনসহ অন্যরা।

আয়োজকরা জানান, রক্তদান একটি মহৎ উদ্যোগ, যা অন্যের জীবন বাঁচাতে পারে। এটা গণসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে, যা সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজে দেবে।
দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিক পরীক্ষা, রক্তচাপ পরিমাপসহ বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান।

নেত্রকোনার ছাত্রসমাজ,বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বাস্থ্যকর্মীরা এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও