গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। জেলাজুড়ে চলমান কারফিউয়ের মধ্যে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

- বাসস

আরও