প্রতীকী মূল্য ৫ টাকায় ইফতারসামগ্রী বিক্রি করছে উদ্দীপ্ত তরুণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। হিলি চেকপোস্ট সড়কে অস্থায়ী দোকান বসিয়ে প্রতিদিন বিকালে ইফতার বিক্রি করছেন সংগঠনের সদস্যরা। মুড়ি, পেঁয়াজু, বেগুনি, ছোলা, খেজুর, বিরিয়ানি, আপেল, পেয়ারা, বরই, তরমুজসহ বিভিন্ন ধরনের ফল মিলিয়ে ১১ ধরনের ইফতারসামগ্রী রয়েছে।