বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বাকেরগঞ্জ শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন ও ছাত্রলীগ কর্মী ইব্রাহিম।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গত মঙ্গলবার পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা নয়জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করছি, দ্রুতই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে।