বরগুনায় অটোরিকশায় ধাক্কা বাসের, নিহত ২

ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বরগুনার আমতলী উপজেলায় অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর কেওড়াবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ইকরা লাক্সারি পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতদের একজন হলেন আমতলী উপজেলার গাজিপুর সোনাখালী এলাকার মো. আজিজুল ইসলাম (৬৫) আর অন্যজন হলেন গলাচিপা উপজেলার নলুয়া বগী এলাকার খালেদা বেগম (৫০)। তারা দুজনেই অটোরিকশার যাত্রী ছিলেন। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত এক নারী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফায়ার সার্ভিসের আমতলী স্টেশন ইনচার্জ ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহের একজনের নাম আজিজুল ইসলাম নিশ্চিত হওয়া গেছে। অপর একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও