লক্ষ্মীপুরে টানা বর্ষণে আবারো বন্যার শঙ্কা

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরে ভারী বর্ষণ হচ্ছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অব্যাহত আছে। টানা বৃষ্টিতে জেলাটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে জেলাবাসী আবারো বন্যার শঙ্কায় রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরে ভারি বর্ষণ হচ্ছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অব্যাহত আছে। টানা বৃষ্টিতে জেলাটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে জেলাবাসী আবারো বন্যার শঙ্কায় রয়েছে।

স্থানীয়রা জানান, যেসব এলাকা কিছুদিন আগে বন্যার পানির নিচে ছিল, সেগুলো থেকে ধীরে ধীরে পানি নামছিল। কিন্তু গত দুদিনের টানা বৃষ্টিতে আবারো এলাকাগুলোয় পানি জমে গেছে, রাস্তা তলিয়ে গেছে। যে জায়গাগুলোতে এখন পর্যন্ত বন্যার পানি থেকে গিয়েছিল, সে একই জায়গাতেই পানির উচ্চতা বাড়ছে এখন। এছাড়া খালগুলোতে প্রতিবন্ধকতার কারণে পানি ঠিকমতো নামতে পারছে না।

বাঙাখাঁ ইউনিয়নের হোগলডগী গ্রামের বাসিন্দা ইউনুস, কামাল ও দোকানদার হারুন জানান, গত এক মাস ধরে বন্যার পানিতে শতাধিক বাড়িঘর ডুবে ছিল। এখন টানা বৃষ্টিতে পানির উচ্চতা বাড়ছে। এতে কাঁচাঘরগুলো ভেঙে পড়ার শঙ্কায় রয়েছেন তারা।

হামচাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বাসিন্দা রুবেল হোসেন বলেন, বন্যার পানি সবেমাত্র ঘর থেকে নেমেছে। কিন্তু আবার বৃষ্টির কারণে ঘরে পানি ঢোকার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক সোহরাব হোসেন জানান, রামগতি এলাকায় গত ২৪ ঘণ্টায় ৩৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারি বর্ষণ হচ্ছে, যা রোববার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত চলতে পারে।

আরও