মাইলস্টোনে বিমান বিধ্বস্ত :

বরিশালে নানার বাড়ির পারিবারিক কবরস্থানই ঠিকানা হলো সামিউলের

সামিউলের নানা আবু জাহের মাল বলেন, আমার নাতিকে যেভাবে হারিয়েছি আর যেন কাউকে এভাবে হারাতে না হয়।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র সামিউল করিমে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে বরিশালে গ্রামের বাড়িতে তার মরদেহ নেয়া হলে শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ তাকে এক নজর দেখতে ভিড় করেন বাড়িতে।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের দেশখাগকাটা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে সামিউলের মরদেহ তার নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রেজাউল করিমের ছেলে সামিউল ছিলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

সামিউলের নানা আবু জাহের মাল বলেন, আমার নাতিকে যেভাবে হারিয়েছি আর যেন কাউকে এভাবে হারাতে না হয়। জনবসতিপূর্ণ জায়গায় এভাবে প্রশিক্ষণ বিমান চালানো অন্যায় উল্লেখ করে এ বিষয়ে পুর্ণবিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরও