শাহবাগে ৫ কলেজের শিক্ষার্থীদের অবরোধ

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের ভিত্তিতে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে দাবি করে স্কুলিং মডেল বাতিলের দাবিতে এ অবরোধ করেন তারা।

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেলের ভিত্তিতে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে দাবি করে স্কুলিং মডেল বাতিলের দাবিতে এ অবরোধ করেন তারা।

এদিন প্রথমে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে মোড় অবরোধ করেন।

এর আগে, সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির এক দফা দাবিতে আজ (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আরও