মাদারীপুরে ব্যবসায়ীদের উদ্যোগে দুইদিন ব্যাপী অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু, গাইনি ও মেডিসিন চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পাট ব্যবসায়ী ও প্লানেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান মোল্লা।
জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবু বকর সিদ্দিকের সহধর্মীনি রুবিনা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবীর, চরমগুরিয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মেজবাহ উদ্দিন নাহিদ, পাট ব্যবসায়ী রোজিনা সিদ্দিকী সোমা, আতাউর রহমান রুবেল মুন্সী, বিপ্লব মুন্সী ও রোমান হাওলাদার।
আয়োজনের প্রথম দিনে ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।