রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে, ১০ জেলায় শৈত্যপ্রবাহ

রাজশাহীতে শীতের প্রকোপে খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।

আজ সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙ্গামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রাজশাহীতে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। কুয়াশার ঘনত্ব খুব বেশি না থাকলেও হিমেল হাওয়ার দাপটে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়েছে। এছাড়া, ১০ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল সাড়ে ৮ ডিগ্রি। এই ব্যবধান কম থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা অনেকটা কমেছে। শীতের প্রকোপও তাই আরো বেড়েছে।

রাজশাহীতে শীতের প্রকোপে খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। ফলে রিকশা চালকরা পড়েছেন যাত্রী সংকটে। তারা বলছেন, যাত্রী না থাকায় রিকশার জমা টাকাও ওঠছে না। রিকশা চালাতেও কষ্ট হচ্ছে। শীতে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।

আজ সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙ্গামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আরও