বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর বাংলাদেশের জনগণ ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিবাদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।‘
মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স পোস্ট
তারেক রহমানকে 'ভাই' সম্বোধন করে তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।‘
দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার আশাপ্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।‘