অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

বীমা খাতে সুশাসন, ও স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে আইডিআরএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বীমার প্রয়োজনীয়তা, আর্থিক নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় বীমার গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে আইডিআরএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বীমাকে সাধারণ মানুষের কাছে আরো সহজবোধ্য, গ্রহণযোগ্য এবং আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে আইডিআরএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বলতা ও আস্থার সংকট দূর করতে কর্তৃপক্ষ ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে এবং তদারকি কার্যক্রম আরো জোরদার করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলে তিনি।

তিনি আরো বলেন, গ্রাহকদের আস্থা পুনর্গঠনে আইডিআরএ দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি পরিশোধ কার্যক্রম শুরু হওয়ায় পলিসিধারীরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন। এর মাধ্যমে বীমা খাতের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

বীমা কোম্পানিগুলোকে আরো কার্যকর, দক্ষ ও গতিশীল করার লক্ষ্যে ঝুঁকিভিত্তিক তদারকি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনা আরো শক্তিশালী করার কাজ চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি পলিসিধারীদের অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার ওপর জোর দেন। এ লক্ষ্যে গ্রাহক অভিযোগ নিষ্পত্তি এবং সেবা পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরো শক্তিশালী করা হয়েছে বলে উল্লেখ করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বীমার প্রয়োজনীয়তা, আর্থিক নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় বীমার গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে আইডিআরএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বীমাকে সাধারণ মানুষের কাছে আরো সহজবোধ্য, গ্রহণযোগ্য এবং আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

তিনি আইডিআরএর চেয়ারম্যানের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং বীমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গৃহীত উদ্যোগসমূহের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন আইডিআরএর চলমান সংস্কার কার্যক্রম দেশের বীমা খাতকে আরো শক্তিশালী, স্বচ্ছ ও জনমুখী করে তুলবে এবং জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এর আগে, দুপুর ২টায় আইডিআরএ কার্যালয়ে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, সদস্যরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারক।

পরবর্তীতে মন্ত্রী আইডিআরএর চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাসহ সকল স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও