খুলনায় গাছ উপড়ে বেড়িবাঁধ সংস্কার বন্ধ করল স্থানীয়রা

খুলনার কয়রায় শাকবাড়িয়া নদীর তীরে গাছ উপড়ে ফেলে বেড়িবাঁধ সংস্কার করার অভিযোগ উঠেছে। স্থানীয় মানুষের প্রতিবাদের মুখে গতকাল সকালে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।

খুলনার কয়রায় শাকবাড়িয়া নদীর তীরে গাছ উপড়ে ফেলে বেড়িবাঁধ সংস্কার করার অভিযোগ উঠেছে। স্থানীয় মানুষের প্রতিবাদের মুখে গতকাল সকালে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।

ঘটনাটি ঘটেছে উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৬ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীপারে। স্থানীয় ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকারের নেতৃত্বে এ কাজ চলছিল বলে জানিয়েছে এলাকার লোকজন। 

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘কাজটি মূলত কয়রা উপজেলা আওয়ামী লীগের সাবেক এক নেতার। আমি তার অনুরোধে কাজটি দেখাশোনা করছি।’ 

স্থানীয়রা জানায়, কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর এক কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে বিপ্লব এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়। 

রোববার তারা খননযন্ত্র দিয়ে চর বনায়নের গাছ উপড়ে মাটি কেটে বেড়িবাঁধ সংস্কারকাজ শুরু করেন। তখন স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করেন। এতে কর্ণপাত না করায় গতকাল এলাকার দুই শতাধিক বাসিন্দা এক হয়ে কাজ বন্ধ করে দেয়।

সাতক্ষীরা পাউবোর (বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার জানান, বাঁধ মেরামতে নদীর চরের গাছ কাটার সংবাদ পেয়ে উপসহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

আরও