জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘গত ১৪ বছরে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হয়েছে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, রাস্তাঘাট, নদী খনন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। এতে বদলে গেছে আমাদের জীবন মান। নারী শিক্ষায় প্রধানমন্ত্রী যেভাবে গুরুত্ব দিয়েছেন বিশেষ করে প্রশাসন ক্যাডার থেকে শুরু করে সচিব, স্পিকার, সংসদীয় নেতা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন নারী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নারী প্রতিনিধিত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছে।’
গতকাল দুপুরে মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, মেহেরপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য।