কুড়িগ্রামের
রৌমারীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার
করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন
শাহা আলম (১৮) নামের এক
যুবক।
রোববার
(১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের শাখা হলহলিয়া
নদীতে এ নৌকাডুবির ঘটনা
ঘটে। নিখোঁজ শাহা আলম গাজীপুরের
সখিপুর এলাকার রহমত আলীর ছেলে।
শাহা আলম তার মামাতো
ভাই সজিবসহ নানা বাড়ি রৌমারীর
খনার চর পশ্চিম পাড়ায়
বেড়াতে আসে।
স্থানীয়রা
জানান, নিখোঁজ শাহা আলম ও
তার মামাতো ভাই একটি ডিঙি
নৌকায় করে চরে বেড়াতে
যায়। ফেরার পথে হলহলিয়া নদীতে
নৌকাটি ডুবে যায়। পরে
সজিবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহা
আলমকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে রৌমারী
ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।
রৌমারী
ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, আমরা
নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করছি।