দেড় ঘণ্টা পর পোস্তগোলা ব্রিজ দিয়ে যান চলাচল স্বাভাবিক

সিটি করপোরেশনের কাগজ দেখিয়ে গাড়িপ্রতি চাঁদা নেয়ার প্রতিবাদে আজ দুপুর সাড়ে ১২টার পর সিএনজিচালকরা ঢাকা-মাওয়া রোডের দুই পাশ অবরোধ করেন। তাদের অভিযোগ, চাঁদাবাজির সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং শ্যামপুর থানার পুলিশ সদস্যরা জড়িত।

দেড় ঘণ্টা অবরোধের পর সেনাবাহিনীর আশ্বাসে রাজধানীর পোস্তগোলা ব্রিজ থেকে সরে গেছেন সিএনজি চালকরা। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ব্রিজ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সিটি করপোরেশনের কাগজ দেখিয়ে গাড়িপ্রতি চাঁদা নেয়ার প্রতিবাদে আজ দুপুর সাড়ে ১২টার পর সিএনজিচালকরা ঢাকা-মাওয়া রোডের দুই পাশ অবরোধ করেন। তাদের অভিযোগ, চাঁদাবাজির সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং শ্যামপুর থানার পুলিশ সদস্যরা জড়িত।

এর ফলে প্রায় দেড় ঘণ্টার ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। এর ফলে যানজটে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে সেনাবাহিনী সদস্যরা এসে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান অন্দোলনকারীরা।

আরও