মানব সম্পদ উন্নয়নে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ন্যাশনাল স্কিল
ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ), বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) ও
ইনস্টিটিউট অব প্রফেশলান ডেভেলপমেন্টের (বিআইপিডি) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা দেশের মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন দিক
তুলে ধরেন। এছাড়া এনএসডিএর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে বিএসএইচআরএম ও বিআইপিডি।
যৌথ সভায় উপস্থিত ছিলেন, এনএসডির নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা, বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মাশেকুর রহমান খান এবং বিআইপিডির এমডি ও সিইও এম নজরুল ইসলাম। এছাড়া এসব প্রতিষ্ঠানের অন্যান্য বোর্ড সদস্যরাও উপস্থিত ছিলেন।