খোকনের গাড়িতে হামলা, নরসিংদী ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নরসিংদী জেলা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের গাড়ি বহরে হামলা ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

নরসিংদী জেলা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের গাড়ি বহরে হামলা ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ দেয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদের মধ্যে সাময়িক বহিষ্কৃত হলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন ভূইয়া ও সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। আর ফাহিম ভূইয়া অভিকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

জানা গেছে, নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। এরই ধারাবাহিকতায় শনিবার নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়। উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় পাঁচজন আহত হয়েছেন।

এর আগে ছাত্রদলের জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। খায়রুল কবির খোকনের বাসভবনে অগ্নিসংযোগ করেন তারা। তবে ছাত্রদলের কমিটি ঘোষণার সময় রাষ্ট্রীয় মামলায় খায়রুল কবির খোকন জেলে ছিলেন।

আরও